Custom Search

Tuesday, October 5, 2010

ডিএসই’র সূচক বাড়লেও লেনদেন হযেছে কম

ঢাকানিউজ 24 ডটকম,ঢাকা(০৫ অক্টোবর ২০১০)
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ২৪৩ টি কোম্পানির ১৪ কোটি ৫২ লক্ষ ৭৩ হাজার ৬০৮ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছেডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ২১৯৭ কোটি ২৮ লক্ষ ৭২ হাজার  ১৬০ টাকাযা আগের দিনের চেয়ে ২৩৯ কোটি ২৫ লাখ টাকা কম
ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ মূল্য সূচক আগের দিনের চেয়ে ৬৪.৭৯ পয়েন্ট বেড়ে ৭৩২৭.৩১ পয়েন্টে দাঁড়িয়েছেঅন্যদিকে ডিএসই- ২০ মূল্য সূচক আগের দিনের চেয়ে ৬৬.৯৫  পয়েন্ট বেড়ে ৪৩০২.৬০ পয়েন্টে দাঁড়িয়েছেআজ লেনদেনকৃত ২৪২ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৫ টির, কমেছে ১০৭ টির  কোম্পানির শেয়ার
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো -  পিপলস্‌ লিজিং ফাইন্যান্স এন্ড সার্ভিসেস লিঃ, প্রিমিয়ার ব্যাংক, যমুনা অয়েল, বিএসআরএম স্টীল, স্কয়ার ফার্মা, প্রাইম ফাইন্যান্স, বৃটিশ আমেরিকান টোব্যাকো কোং লিঃ, এক্সিম ব্যাংক, গোল্ডেন সন ও মেঘনা লাইফ
অন্যদিকে দর বৃদ্ধিতে আজকের প্রধান ১০টি কোম্পানি হলো-  এইমস ১ম মিউচুয়াল ফান্ড, কন্টিনেন্টাল ইন্সুরেন্স, ১ম বিএসআরএস, রিলায়েন্স ইন্সুরেন্স, ডেল্টা ব্র্যাক হাউজিং ১ম মিউচুয়াল ফান্ড, আইসিবি ৩য় এনআরবি, রিপাবলিক ইন্সুরেন্স, ট্রাস্ট ব্যাংক ১ম মিউচুয়াল ফান্ড, প্রিমিয়ার ইন্সুরেন্স ও পাইওনিয়ার ইন্সুরেন্স
দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো -  মুন্নু ফেব্রিকস্‌, মেঘনা পেট্রোলিয়াম, এপেক্স উইভিং, তাল্লু স্পিনিং, আজিজ পাইপস, সাফকো স্পিনিং, আইসিবি ইসলামী ব্যাংক, আনোয়ার গ্যালভানাইজিং, সাভার রিফ্রেক্টরীজ ও লাফার্জ সুরমা।  
আজ ডিএসইর বাজার মূল্য -  ৩১৯৬০০০৭৪২৯৮৫.০০ টাকা

0 comments:

Post a Comment

 
Copyright 2009 BANGLADESH SHARE BAZAR. Powered by Blogger Blogger Templates create by Deluxe Templates. WP by Masterplan