Custom Search

Tuesday, October 5, 2010

আইসিবি সিকিউরিটিজের ২০০% বোনাস অনুমোদন

আইসিবি সিকিউরিটিজ ট্রেডিংয়ের ২০০৯-১০ অর্থবছরের জন্য ২০০ শতাংশ বোনাস শেয়ার অনুমোদন করে। গত ৩০ সেপ্টেম্বর কোম্পানির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত প্রথম বার্ষিক সাধারণ সভায় তা অনুমোদিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির পরিষদের চেয়ারপারসন মিজ দীনা আহসান। কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী ছানাউল হক, পরিচালক ও শেয়ারহোল্ডাররা সভায় উপস্থিত ছিলেন। কোম্পানির ২০০৯-১০ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন, নিরীক্ষিত হিসাব ও কোম্পানির যাবতীয় কার্যাবলীর ওপর বিস্তারিত আলোচনা হয়। ২০০৮-০৯ অর্থবছরের কোম্পানির টার্নওভার ৮৫১২ দশমিক ৯৫ কোটি টাকার বিপরীতে ২০০৯-১০ অর্থবছরে ২২,৮৭৩ দশমিক ৯১ কোটি টাকায় উন্নীত হয়, যা পূর্ববর্তী বছরের তুলনায় ১৬৮ শতাংশ বেশি। এছাড়া ২০০৯-১০ অর্থবছরে কোম্পানি অপারেটিং মুনাফা অর্জন করে ৪৩৯৮ দশমিক ৪৮ লাখ টাকা এবং যাবতীয় ব্যয় বাদ দেয়ার পর নিট মুনাফা দাঁড়ায় ৩৮৭০ দশমিক ৩৮ লাখ টাকা, যা বিগত বছরের তুলনায় ১০৬ শতাংশ বেশি।

0 comments:

Post a Comment

 
Copyright 2009 BANGLADESH SHARE BAZAR. Powered by Blogger Blogger Templates create by Deluxe Templates. WP by Masterplan