কাশেম ড্রাইসেলসের পরিচালনা পর্ষদের সভা ১৮ অক্টোবর
কাশেম ড্রাইসেলস জানিয়েছে, ঢাকা স্টক
এক্সচেঞ্জের (ডিএসই) নিবন্ধন আইনের ৩০ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটির পরিচালনা
পর্ষদের সভা আগামী ১৮ অক্টোবর বিকেল সাড়ে তিনটায় অনুষ্ঠিত হবে। সভায়
অন্যান্য এজেন্ডার মধ্যে ২০০৯-২০১০ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী
অনুমোদনের জন্য আনা হবে।
১১ থেকে ১৩ অক্টোবর সায়হাম টেক্সটাইলের শেয়ার স্পট মার্কেটে বিক্রি হবে
সায়হাম টেক্সটাইল জানিয়েছে, প্রতিষ্ঠানটির
বিশেষ সাধারণ সভার (ইজিএম) রেকর্ড ডেটের আগে আগামীকাল সোমবার থেকে বুধবার
পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেন স্পট মার্কেটে অনুষ্ঠিত হবে। এ ছাড়া
ইজিএমের রেকর্ড ডেট থাকায় ১৪ অক্টোবর তাদের শেয়ার লেনদেন স্থগিত থাকবে।
১১ থেকে ১৩ অক্টোবর বিজিআইসির শেয়ার স্পট মার্কেটে বিক্রি হবে
বিজিআইসি জানিয়েছে, প্রতিষ্ঠানটির অভিহিত
মূল্য ও মার্কেট লট পরিবর্তনের রেকর্ড ডেটের আগে আগামীকাল সোমবার থেকে
বুধবার পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেন স্পট মার্কেটে অনুষ্ঠিত হবে। এ
ছাড়া রেকর্ড ডেট থাকায় ১৪ অক্টোবর তাদের শেয়ার লেনদেন স্থগিত থাকবে।
ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্সের ২০০০০ শেয়ার বিক্রি
ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি
লিমিটেডের অন্যতম পৃষ্ঠপোষক ও পরিচালক জহুরুল ইসলাম জানিয়েছেন, তিনি তাঁর
কাছে থাকা প্রতিষ্ঠানটির ২০ হাজার শেয়ার বিদ্যমান বাজারমূল্যে ঢাকা স্টক
এক্সচেঞ্জের মাধ্যমে বিক্রি করেছেন।
প্রথম বাংলাদেশ শিল্প ঋণ সংস্থার এনএভি ঘোষণা
প্রথম বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা জানিয়েছে,
গত ৭ অক্টোবর দিনের কার্যক্রম শেষে করা হিসাব অনুযায়ী ফান্ডের প্রতিটি
শেয়ারের ১০০ টাকা অভিহিত মূল্যের বিপরীতে চলতি বাজারমূল্যের ভিত্তিতে
শেয়ারপ্রতি সম্পদের মূল্য (এনএভি) ২,০৮১.৬৬ টাকা এবং ক্রয়মূল্য অনুযায়ী
২০৮.৮৪ টাকা। ওই হিসাব অনুযায়ী মোট সম্পদ ও দায় বিবেচনা করে ফান্ডটির মোট
সম্পদের দাম ১০৪,৪২১,৩০৩.৭৯ টাকা
প্রথম বাংলাদেশ শিল্প ঋণ সংস্থার এনএভি ঘোষণা
প্রথম বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা জানিয়েছে,
গত ৭ অক্টোবর দিনের কার্যক্রম শেষে করা হিসাব অনুযায়ী ফান্ডের প্রতিটি
শেয়ারের ১০০ টাকা অভিহিত মূল্যের বিপরীতে চলতি বাজারমূল্যের ভিত্তিতে
শেয়ারপ্রতি সম্পদের মূল্য (এনএভি) ২,০৮১.৬৬ টাকা এবং ক্রয়মূল্য অনুযায়ী
২০৮.৮৪ টাকা। ওই হিসাব অনুযায়ী মোট সম্পদ ও দায় বিবেচনা করে ফান্ডটির মোট
সম্পদের দাম ১০৪,৪২১,৩০৩.৭৯ টাকা
রাইট শেয়ার ছাড়বে ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংক
ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংক
জানিয়েছে, প্রতিষ্ঠানটির অনুমোদিত মূলধন বাড়াতে এবং নিয়ন্ত্রক কর্তৃপক্ষের
বিধিমালা মানার লক্ষ্যে রাইট শেয়ার ছাড়া হবে। ব্যাংকের প্রস্তাবিত রাইট
শেয়ারের সাবস্ক্রিপশন করার সময় আগামী ১ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর ২০১০।
প্রস্তাবিত রাইট শেয়ারের রেকর্ড তারিখ ২৮ অক্টোবর ২০১০।
ফার্স্ট লিজ ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের ইজিএম ৯ ডিসেম্বর
ফার্স্ট লিজ ফিন্যান্স অ্যান্ড
ইনভেস্টমেন্ট জানিয়েছে, তৃতীয় বিশেষ সাধারণ সভা (ইজিএম) আগামী ৯ ডিসেম্বর
বেলা ১১টায় পুরাতন বিমানবন্দর সড়কের ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
ইজিএমের জন্য রেকর্ড ডেট নির্ধারিত হয়েছে ২৭ অক্টোবর। বিশেষ সাধারণ
সভাসংক্রান্ত অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে।
0 comments:
Post a Comment