Custom Search

Monday, October 11, 2010

শেয়ারবাজারের সংক্ষিপ্ত সংবাদ

যমুনা ব্যাংক লিমিটেডের ৫০০০০ শেয়ার বিক্রি

যমুনা ব্যাংক লিমিটেডের অন্যতম পৃষ্ঠপোষক ও পরিচালক এম এ খায়ের জানিয়েছেন, তাঁর কাছে প্রতিষ্ঠানটির ৮,০০,৬২০টি শেয়ার রয়েছে। এর মধ্য থেকে ৫০,০০০ শেয়ার তিনি বিদ্যমান বাজারমূল্যে ৩১ অক্টোবরের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বিক্রি করতে আগ্রহী। 

বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ৪২২৫০ শেয়ার বিক্রি

বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের অন্যতম পৃষ্ঠপোষক ও পরিচালক আশরাফুল রেজা জানিয়েছেন, তাঁর কাছে প্রতিষ্ঠানটির ১,২৬,৭৫০টি শেয়ার রয়েছে। এর মধ্য থেকে ৪২,২৫০টি শেয়ার (বোনাস শেয়ার) বিদ্যমান বাজারমূল্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে ৩১ অক্টোবরের মধ্যে বিক্রি করতে আগ্রহী। 

এনবিএলের ৩০০০০০ শেয়ার বিক্রি হবে

এনবিএলের অন্যতম পৃষ্ঠপোষক ও পরিচালক হাবিবুল্লাহ জানিয়েছেন, তাঁর কাছে প্রতিষ্ঠানটির ১০,০৯,০২০টি শেয়ার রয়েছে। এর মধ্য থেকে তিনি ৩,০০,০০০ শেয়ার বিদ্যমান বাজারমূল্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে আগামী ৩১ অক্টোবরের মধ্যে বিক্রি করতে আগ্রহী। 

পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্স সার্ভিসেসের ২২০০০০ শেয়ার বিক্রি হবে

পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্স সার্ভিসেস লিমিটেডের অন্যতম পৃষ্ঠপোষক ও পরিচালক মো. ইরশাদ আলী জানিয়েছেন, তাঁর কাছে প্রতিষ্ঠানটির ২২,৩০,৯৫০টি শেয়ার রয়েছে। এর মধ্য থেকে ২,২০,০০০টি শেয়ার (বোনাস শেয়ার) তিনি বিদ্যমান বাজারমূল্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে আগামী ৩১ অক্টোবরের মধ্যে বিক্রি করতে আগ্রহী।

২৮ নভেম্বর ফিনিক্স ইন্স্যুরেন্সের ইজিএম

ফিনিক্স ইন্স্যুরেন্স জানিয়েছে, প্রতিষ্ঠানটির তৃতীয় বিশেষ সাধারণ সভা (ইজিএম) আগামী ২৮ নভেম্বর বিকেল সাড়ে তিনটায় ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে অনুষ্ঠিত হবে। ইজিএমের রেকর্ড ডেট ২১ অক্টোবর। ইজিএমের অন্যান্য তথ্য পূর্ব ঘোষণা অনুযায়ী ঠিক থাকবে।

১২ থেকে ১৪ অক্টোবর পিপলস ইন্স্যুরেন্সের শেয়ার স্পট মার্কেটে বিক্রি হবে

পিপলস ইন্স্যুরেন্স জানিয়েছে, প্রতিষ্ঠানটির বিশেষ সাধারণ সভার (ইজিএম) রেকর্ড ডেটের আগে আগামীকাল মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেন স্পট মার্কেটে অনুষ্ঠিত হবে। এ ছাড়া ইজিএমের রেকর্ড ডেট থাকায় ১৮ অক্টোবর তাদের শেয়ার লেনদেন স্থগিত থাকবে।
সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)

0 comments:

Post a Comment

 
Copyright 2009 BANGLADESH SHARE BAZAR. Powered by Blogger Blogger Templates create by Deluxe Templates. WP by Masterplan