স্কয়ার টেক্সটাইলের ৫০০০০০ শেয়ার বিক্রি হবে
স্কয়ার টেক্সটাইলের অন্যতম করপোরেট
পৃষ্ঠপোষক স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড জানিয়েছে, স্কয়ার
ফার্মাসিউটিক্যালসের কাছে স্কয়ার টেক্সটাইলের ৩,৭৭,০২,৩৩৭টি শেয়ার রয়েছে।
এর মধ্য থেকে স্কয়ার ফার্মাসিউটিক্যালস ৫,০০,০০০ শেয়ার বিদ্যমান
বাজারমূল্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে ৩১ অক্টোবরের মধ্যে
বিক্রি করতে আগ্রহী।
বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্টের ৩৭৫০০টি শেয়ার বিক্রি হবে
বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের
অন্যতম পৃষ্ঠপোষক ও পরিচালক আলমগীর কবির জানিয়েছেন, তাঁর কাছে
প্রতিষ্ঠানটির ১,১২,৫০০টি শেয়ার রয়েছে। এর মধ্য থেকে তিনি ৩৭,৫০০টি শেয়ার
বিদ্যমান বাজারমূল্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে ৩১ অক্টোবরের
মধ্যে বিক্রি করতে আগ্রহী।
মেঘনা কনডেন্সড মিল্কের সম্পদ পুনর্মূল্যায়ন করা হবে
মেঘনা কনডেন্সড মিল্কের পরিচালনা পর্ষদ
প্রতিষ্ঠানটির নির্ধাতির সম্পদ পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছে।
প্রতিষ্ঠানটির নির্ধারিত সম্পদ পুনর্মূল্যায়নের জন্য জি কে অ্যাডজাস্টার্স
লিমিটেডকে জরিপকারী হিসেবে নিয়োগ দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে পরিচালনা পর্ষদ।
মেঘনা কনডেন্সড মিল্ক এ তথ্য জানায়।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ৫০০০ শেয়ার বিক্রি হবে
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের
অন্যতম পৃষ্ঠপোষক ও পরিচালক নুরুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, তাঁর কাছে
প্রতিষ্ঠানটির ৮৩,৪০৭টি শেয়ার রয়েছে। এর মধ্য থেকে তিনি ৫,০০০ শেয়ার
বিদ্যমান বাজারমূল্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে ৩১ অক্টোবরের
মধ্যে বিক্রি করতে আগ্রহী।

0 comments:
Post a Comment