নিজস্ব প্রতিবেদক,প্রথম আলো
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আজ সোমবার বেলা ১১টায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের শেয়ার লেনদেন স্থগিত করেছে। ব্যাংকটির শেয়ারের মূল্য অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় গত ৭ অক্টোবর কারণ দর্শানোর নোটিশ দেয় ডিএসই। ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক ডিএসইর নোটিশের উত্তর দিতে দেরি করায় আজ সকালে লেনদেনের শুরুতেই প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেন স্থগিত করা হয়েছে বলে ডিএসই সূত্রে জানা গেছে।

0 comments:
Post a Comment