Custom Search

Wednesday, February 10, 2010

আগামী মাসে শেয়ারবাজার মেলা

SOURCE: ঢাকা নিউজ 24 ডট কম

 আগামী মাসে অনুষ্ঠিত হচ্ছে দ্বিতীয় শেয়ারবাজার মেলা। ২৫-২৮ মার্চ চার দিনব্যাপী মেলার আয়োজন করছে শেরাটন হোটেল। বিনিয়োগকারীদের সচেতনতা সৃষ্টি এবং ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংককে শেয়ারবাজারের প্রতি আরও বেশি উৎসাহিত করাই মেলা আয়োজনের উদ্দেশ্য বলে জানা গেছে। একই সঙ্গে নতুন উদ্যোক্তাদের বাজারে শেয়ার ছাড়তে বিশেষ সেমিনার থাকবে। জানা গেছে, মেলায় মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসসহ মোট ৬৫টি স্টল থাকবে। এসব স্টলে বিনিয়োগকারীদের শেয়ারবাজারের বিভিন্ন তথ্য সংবলিত প্রসপেক্টাস থাকবে। দেশের দুই পুঁজিবাজার মেলায় সার্বিক সহায়তা করবে বলে জানা গেছে। মেলায় ব্রোকারেজ হাউসগুলো বিনিয়োগকারীদের জন্য বিও অ্যাকাউন্ট খুলবে। ডিএসই কর্তৃপক্ষ মনে করছে, এ ধরনের উদ্যোগ দেশের পুঁজিবাজার বিকাশে সহায়তা করবে।

0 comments:

Post a Comment

 
Copyright 2009 BANGLADESH SHARE BAZAR. Powered by Blogger Blogger Templates create by Deluxe Templates. WP by Masterplan