Custom Search

Monday, February 22, 2010

ম্যাকসন্স স্পিনিংয়ের ২০ ভাগ বোনাস শেয়ার অনুমোদন

তথ্যসূত্রঃ সমকাল

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্রখাতের প্রতিষ্ঠান ম্যাকসন্স স্পিনিং মিলস লিমিটেডের পঞ্চম বার্ষিক সাধারণ সভা গত ২০ ফেব্রুয়ারি রাজধানীর স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০০৮-০৯ অর্থবছরের জন্য প্রস্তাবিত লভ্যাংশ ২০ ভাগ বোনাস শেয়ার (প্রতি ৫০০ শেয়ারের বিপরীতে ১০০টি শেয়ার) অনুমোদন করেন শেয়ারহোল্ডাররা। গত অর্থবছরের পরিচালকমণ্ডলীর প্রতিবেদন ও নিরীক্ষিত হিসাব বিবরণীসহ অন্য সব এজেন্ডা সর্বসম্মতিক্রমে অনুমোদিত ও গৃহীত হয়।
সভায় জানানো হয়, কোম্পানি ওই বছর ১১ কোটি ৫৬ লাখ টাকার কর-পূর্ব মুনাফা এবং ৭ কোটি ৪৮ লাখ টাকা নিট মুনাফা করেছে। কোম্পানির শেয়ারপ্রতি আয় দাঁড়িয়েছে ২ টাকা ৬৫ পয়সা। শেয়ারপ্রতি নিট সম্পদের মূল্য ২৪ টাকা ৫৩ পয়সা। বিশ্ব অর্থনৈতিক মন্দা এবং টেক্সটাইল খাতে নানা প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও আলোচিত বছরে কোম্পানির মোট বিক্রি ছিল ৯৩ কোটি ৪৩ লাখ টাকা। কোম্পানির চেয়ারম্যান আবদুল আলীর সভাপতিত্বে সভায় শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী খোকন। সংবাদ বিজ্ঞপ্তি।

0 comments:

Post a Comment

 
Copyright 2009 BANGLADESH SHARE BAZAR. Powered by Blogger Blogger Templates create by Deluxe Templates. WP by Masterplan