Custom Search

Wednesday, February 3, 2010

০৩ ফেব্রুয়ারী ২০১০ শেয়ার বাজারের খবর

তথ্যসূত্রঃ ঢাকা নিউজ 24
আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ২৪৫ টি কোম্পানীর ৫ কোটি ৬৩ লক্ষ ৮৮ হাজার ১২ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়। যার মোট মূল্য ১৬৩৭ কোটি ৫১ লক্ষ ৪৬ হাজার ৮ শত ৯০ টাকা। যা আগের দিনের চেয়ে ৫৩ কোটি ৪৭ লক্ষ টাকা কম।
ঢাকা স্টক এক্সচেঞ্জে সাধারণ মূল্য সূচক আগের দিনের চেয়ে ১০৩.৭৩ পয়েন্ট কমে ৫৩৯৯.৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্যদিকে ডিএসই- ২০ মূল্য সূচক আগের দিনের চেয়ে ৭১.৬৮ পয়েন্ট কমে ৩০৪৯.৪৭ পয়েন্টে দাঁড়ায়। লেনদেনকৃত ২৪৪ টি কোম্পানীর মধ্যে দাম বেড়েছে ৪২টির কমেছে ১৯৯ টির কমেছে এবং অপরিবর্তিত রয়েছে ৩ টি কোম্পানীর শেয়ার। 


দর বৃদ্ধিতে আজকের প্রধান ১০টি কোমপানী হলো- অগ্নি সিস্টেম লিঃ, জেমিনী সী ফুড, এইমস্‌ ফাস্ট মিউ: ফান্ড, লিব্রা ইনফিউশন, ৩য় আইসিবি, আইসিবি এএমসিএল ২য় মিউ: ফান্ড, গ্রামীন স্কীম-২, আইসিবি ফার্স্ট এনআরবি ও ইস্টার্ন ব্যাংক লিঃ ফার্স্ট মিউচুয়াল ফান্ড।


 অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানী হলো- নর্দান জুট, স্ট্যান্ডার্ড সিরামিক, বিডি অটো কারস, বিডি থাই, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, জিকিউ বল পেন, মার্কেন্টাইল ব্যাংক, সামিট পোর্ট এলায়েন্স, সমতা লেদার ও প্রিমিয়ার ব্যাংক।
লেনদেনের ভিত্তিতে প্রধান ১০টি কোম্পানী হলো- গ্রামীন ফোন, বেক্সিমকো, এবি ব্যাংক, লঙ্কাবাংলা ফিন্যান্স, প্রাইম ব্যাংক, বেক্সটেক্স, সাউথইষ্ট ব্যাংক, নাভানা সিএনজি, প্রিমিয়ার ব্যাংক ও শাহজালাল ইসলামী ব্যাংক।

0 comments:

Post a Comment

 
Copyright 2009 BANGLADESH SHARE BAZAR. Powered by Blogger Blogger Templates create by Deluxe Templates. WP by Masterplan