শেয়ারবাজারে বিনিয়োগের জন্য ব্যবহৃত বেনিফিশিয়ারি ওনার (বিও) হিসাবের
বার্ষিক রক্ষণাবেক্ষণ ফি বাড়ানো হয়েছে। বিও প্রতি শেয়ারের ফি ৩০০ টাকা থেকে
বাড়িয়ে ৫০০ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ
কমিশন (এসইসি)।
মঙ্গলবার অনুষ্ঠিত এসইসির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ১ জুলাই থেকে নতুন ফির হার কার্যকর হবে। এই সময় থেকে আগামী ২০১১ সালের ৩০ জুনের মধ্যে কোনো বিনিয়োগকারী নতুন বিও হিসাব খুললে প্রতি হিসাবের জন্য ৫০০ টাকা ফি পরিশোধ করতে হবে। অন্যদিকে বিদ্যমান বিও হিসাবগুলো নবায়নের ক্ষেত্রেও বর্ধিত ফি কার্যকর হবে। উল্লেখ্য, বর্তমানে ২৫ লাখের বেশি বিও হিসাব রয়েছে। ফি অতিরিক্ত ২০০ টাকা নির্ধারণ করায় সরকার বছরে প্রায় ৫০ কোটি টাকা রাজস্ব পাবে। বিও হিসাবের রক্ষণাবেক্ষণ ফি বাড়ানো হলেও তা থেকে সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রাপ্য অংশ বাড়বে না। বর্ধিত ফি জমা দেওয়া হবে সরকারের কোষাগারে। বস্তুত এই খাত থেকে সরকারের কোষাগারে রাজস্ব বেশি করে জোগান দেওয়ার লক্ষ্যে বিও ফি বাড়ানো হয়েছে।
জানা গেছে, বর্তমানে ৩০০ টাকা বিও রক্ষণাবেক্ষণ ফি থেকে সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ কোম্পানি লিমিটেড (সিডিবিএল) পায় ১৫০ টাকা, সংশ্লিষ্ট ডিপজিটরি পার্টিসিপেন্ট (ডিপি) পায় ১০০ টাকা এবং অবশিষ্ট ৫০ টাকা পায় এসইসি। আগামীতেও তারা এই হারেই অর্থ পাবে। বর্ধিত ২০০ টাকা জমা হবে সরকারের কোষাগারে।
উল্লেখ্য, চলতি বছরের গোড়ার দিকে শেয়ারবাজারে বিও হিসাবের জন্য করদাতা শনাক্তকরণ নম্বরের (টিআইএন) সার্টিফিকেট বাধ্যতামূলক করা এবং উৎসে আয়কর আরোপের বিষয় নিয়ে বাজারে অস্থিরতা তৈরি হয়। এ ধরনের কোনো উদ্যোগ থেকে বিরত থাকার লক্ষ্যে বিও প্রতি বাড়তি ১০০ টাকা ফি নির্ধারণের বিকল্প প্রস্তাব করে ঢাকা স্টক এক্সচেঞ্জ। শেষ পর্যন্ত বাজেটে বিও হিসাবের জন্য টিআইএন সার্টিফিকেটের বাধ্যবাধকতা আরোপ এবং উৎসে আয়করের কোনো প্রস্তাব করা হয়নি। তবে এ খাতে সরকারের রাজস্ব আয় বাড়াতে বিও ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এসইসি।
Kindle Wireless Reading Device (6" Display, Global Wireless, Latest Generation)
উল্লেখ্য, বর্তমানে ২৫ লাখের বেশি বিও হিসাব রয়েছে। বিদ্যমান বিও হিসাব থেকেই সরকার বছরে প্রায় ৫০ কোটি টাকা রাজস্ব পাবে।
উল্লেখ্য, বর্তমানে ২৫ লাখের বেশি বিও হিসাব রয়েছে। বিদ্যমান বিও হিসাব থেকেই সরকার বছরে প্রায় ৫০ কোটি টাকা রাজস্ব পাবে।

0 comments:
Post a Comment