Custom Search

Tuesday, June 29, 2010

একটিভ ফাইন কেমিক্যালের আইপিও অনুমোদন এবং গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স মিউচ্যুয়াল ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন করেছে এসইসি

পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের জন্য একটিভ ফাইন কেমিক্যালস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদন করেছে সিকিউরিটিজ এ্যান্ড এঙ্চেঞ্জ কমিশন (এসইসি)। পাশাপাশি গ্রীন ডেল্টা ইন্সু্যরেন্সের ১৫০ কোটি টাকার মিউচু্যয়াল ফান্ডের প্রসপেক্টাস চূড়ানত্মভাবে অনুমোদন করা হয়েছে। গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত কমিশন সভায় প্রসত্মাব দু'টি অনুমোদন করা হয়।
এসইসির মুখপাত্রের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালক আনোয়ারম্নল কবীর ভুইয়া জনকণ্ঠকে জানান, একটিভ ফাইন কেমিক্যাল পুঁজিবাজারে ১০ টাকা অভিহিত মূল্যের ১ কোটি ৬০ লাখ শেয়ার ছেড়ে ১৬ কোটি টাকা সংগ্রহ করবে। জানা গেছে, একটিভ ফাইন কেমিক্যালের বর্তমান পরিশোধিত মূলধনের পরিমাণ ২০ কোটি টাকা। তবে প্রি-আইপিও পেস্নসমেন্টের মাধ্যমে ৪০ লাখ শেয়ার বিক্রির প্রক্রিয়া শেষ হলে পরিশোধিত মূলধন ৪ কোটি টাকা বেড়ে ২৪ কোটি টাকায় দাঁড়াবে। আর আইপিও প্রক্রিয়া শেষ হলে মূলধনের পরিমাণ দাঁড়াবে ৪০ কোটি টাকায়। 

The Girl with the Dragon Tattoo 
পুঁজিবাজার থেকে সংগৃহীত অর্থ কোম্পানির সম্প্রসারণে ব্যয় করা হবে। একটিভ কেমিক্যালের ইসু্য ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছে জনতা ব্যাংক।
অন্যদিকে এসইসির চূড়ানত্ম অনুমোদন পাওয়া গ্রীন ডেল্টা ইন্সু্যরেন্স মিউচু্যয়াল ফান্ডের ১৫০ কোটি টাকার মধ্যে স্পন্সর প্রতিষ্ঠান গ্রীন ডেল্টা ইন্সু্যরেন্স কোম্পানি লিমিটেড ১৫ কোটি টাকা দেবে। প্রাক-আইপিও পেস্নসমেন্টের মাধ্যমে ৬০ কোটি টাকা সংগ্রহ করা হবে। বাকি ৭৫ কোটি টাকা আইপিওর মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে সংগৃহীত হবে ।

0 comments:

Post a Comment

 
Copyright 2009 BANGLADESH SHARE BAZAR. Powered by Blogger Blogger Templates create by Deluxe Templates. WP by Masterplan