Wednesday, June 16, 2010
১ আগস্ট ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের আইপিও আবেদন শুরু
১ আগস্ট থেকে জনতা ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের
প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন গ্রহণ শুরু হবে। সাধারণ বিনিয়োগকারীরা
১ থেকে ৫ আগস্ট পর্যন্ত আইপিওর জন্য আবেদন করতে পারবেন। প্রবাসী
বাংলাদেশিদের জন্য এ আবেদন গ্রহণ করা হবে ১৪ আগস্ট পর্যন্ত। গতকাল আইপিও
আবেদন গ্রহণের অনুমোদন দেয় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। গত
৯ জুন ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন করে
এসইসি।ফার্স্ট জনতা ব্যাংক নামে মিউচু্যয়াল ফান্ডের মোট আকার ২০০ কোটি টাকা। এর
মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন জনতা ব্যাংক ৫০ কোটি টাকা দেবে। এছাড়া
প্রাইভেট পেস্নসমেন্টের মাধ্যমে ৫০ কোটি টাকা এবং সাধারণ বিনিয়োগকারীদের
কাছ থেকে ১০০ কোটি টাকা সংগ্রহ করা হবে। ফান্ডটির সম্পদ ব্যবস্থাপনার
দায়িত্বে রয়েছে রেইস এ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি।
Labels:
আইপিও,
আজকের খবর,
ডিএসই সংবাদ,
মিউচুয়াল ফান্ড খবর,
শেয়ার বাজারের খবর

0 comments:
Post a Comment