বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেছেন, দেশের অর্থনৈতিক
উন্নয়নে ইন্স্যুরেন্স কম্পানিগুলো কাজ করে যাচ্ছে। কিন্তু এখন পর্যন্ত
দেশের মাত্র ৫ শতাংশ মানুষের কাছে এই ইন্স্যুরেন্স সেবা পেঁৗছানো সম্ভব
হয়েছে। গ্রামাঞ্চলে এ সেবা এখনো ভালোভাবে পেঁৗছায়নি। অথচ উন্নত দেশগুলোয়
প্রায় প্রত্যেক ব্যক্তির নামেই ইন্স্যুরেন্স আছে। গতকাল রাজধানীর বঙ্গবন্ধু
আন্তর্জাতিক সম্মেলন কেন্দে বায়রা লাইফ ইন্স্যুরেন্স কম্পানির মহা
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কম্পানির চেয়ারম্যান আবুল বাশারের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন
স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, কম্পানির ভাইস
চেয়ারম্যান সোবহান ভঁূইয়া ও কম্পানির ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ইলিয়াস
হোসেন।
বাণিজ্যমন্ত্রী ইন্স্যুরেন্স কর্মকর্তাদের বলেন, আমরা রাজনৈতিক কর্মী আর
আপনারা অর্থনৈতিক কর্মী। তাই আমরা মিলেমিশে দেশের উন্নয়নে কাজ করি। মন্ত্রী
বিরোধী দলের সমালোচনা করে বলেন, অতীতের সরকারগুলো শুধু কথা বলেছে, দেশের
জন্য কোনো কাজ করেনি।
স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, আমাদের
দেশের যেসব শ্রমিক বিভিন্ন দেশে রয়েছেন, তাঁরা অনেক সময় নানা ধরনের সমস্যায়
পড়েন। তাঁদের সহায়তার জন্য ওই দেশে অবস্থিত বাংলাদেশি দূতাবাসগুলোকে সঠিক
দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
বায়রা লাইফ ইন্স্যুরেন্স কম্পানির চেয়ারম্যান আবুল বাশার বলেন, সদস্যদের
উন্নয়নে কাজ করছে আমাদের কম্পানি। আমাদের অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা। আর
লাইফ ফান্ড দাঁড়িয়েছে ৪০ কোটি টাকা। সম্মেলনে ২০০৯ সালে বায়রা লাইফ
ইন্স্যুরেন্স কম্পানির সর্বোচ্চ প্রিমিয়াম অর্জনকারী উন্নয়ন কর্মকর্তাদের
মধ্যে পুরস্কারবিতরণ করা হয়।
Sunday, June 20, 2010
৫ শতাংশ মানুষ ইনস্যুরেন্স সেবা পাচ্ছে : বাণিজ্যমন্ত্রী
Labels:
আজকের খবর,
এসইসি সংবাদ,
ডিএসই সংবাদ,
শেয়ার বাজারের খবর

0 comments:
Post a Comment