Custom Search

Sunday, June 20, 2010

পপুলার লাইফ ইনস্যুরেন্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড আসছে

বাজারে আসছে আরও একটি মিউচুয়াল ফান্ড। ‘পপুলার লাইফ ইনস্যুরেন্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড’ নামের এই ফান্ডটি প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে বাজার থেকে অর্থ সংগ্রহের অনুমোদন পেয়েছে।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) এক সভায় গতকাল বৃহস্পতিবার এ অনুমোদন দেওয়া হয়।
একই সঙ্গে বৈঠকে ম্যাকসন্স স্পিনিং মিলের রাইট শেয়ার ছাড়ার প্রস্তাবও অনুমোদন পেয়েছে।
পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের আকার ২০০ কোটি টাকা, যা ১০ টাকা অভিহিত মূল্যের ২০ কোটি ইউনিটে বিভক্ত। এই মিউচুয়াল ফান্ডের উদ্যোক্তা শেয়ারবাজারে তালিকাভুক্ত পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ফান্ডটিতে উদ্যোক্তার অংশ ১০ শতাংশ বা ২০ কোটি টাকা। ৮০ কোটি টাকা মূল্যের আট কোটি ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে। ১০ কোটি ইউনিট বিক্রি করার মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে বাকি ১০০ কোটি টাকা সংগ্রহ করা হবে।

0 comments:

Post a Comment

 
Copyright 2009 BANGLADESH SHARE BAZAR. Powered by Blogger Blogger Templates create by Deluxe Templates. WP by Masterplan