Custom Search

Wednesday, August 3, 2011

৫০ কোটি টাকার আইপিও অনুমোদন

জাহিন টেঙ্টাইল ইন্ডাস্ট্রিজের ৫০ কোটি টাকার আইপিও অনুমোদন করেছে বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ এন্ড এঙ্চেঞ্জ কমিশন (এসইসি)। এর ফলে বাজারে ফিঙ্ড প্রাইজ পদ্ধতিতে তালিকাভুক্ত হতে যাচ্ছে আরো ১টি নতুন কোম্পানি। আজ এসইসি'র ৩৯২তম কমিশন সভায় এ আইপিও অনুমোদ করা হয় বলে এসইসি'র দায়িত্বপ্রাপ্ত মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহামান নিশ্চিত করেছেন।
তিনি জানান, কোম্পানিটি বাজারে মোট ২ কোটি শেয়ার ছাড়বে। আইপিও মারফত কোম্পানি বাজার থেকে মোট ৫০ কোটি টাকা সংগ্রহ করবে। প্রতিশেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ২৫ টাকা। এর মধ্যে ফেস ভ্যালু ১০ টাকা ও প্রিমিয়াম ১৫ টাকা। প্রাপ্ত অর্থ থেকে কোম্পানি ব্যাংকের ঋণ শোধ করবে ৪০ কোটি টাকার। চলতি মূলধনে যুক্ত হবে ৯ কোটি ১০ লাখ টাকা। বাকি ৯০ লাখ টাকা প্রিমিয়ামের উপর কর প্রদান করবে বলে জানা গেছে।

 তথ্যসূত্রঃ শীর্ষ নিউজ ডটকম

0 comments:

Post a Comment

 
Copyright 2009 BANGLADESH SHARE BAZAR. Powered by Blogger Blogger Templates create by Deluxe Templates. WP by Masterplan