দুই দিন শেয়ারবাজারের লেনদেনে মন্থরতা থাকলেও আজ বুধবার আবার ঘুরে দাঁড়িয়েছে শেয়ারবাজার। লেনদেনের প্রথম থেকেই সাধারণ মূল্য সূচকের ঊর্ধ্বগতি লক্ষ করা যাচ্ছে। দুপুর ১২টা ১৫ মিনিটের সময় সাধারণ মূল্য সূচক প্রায় ৬২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৬৪৯ পয়েন্টে। এ সময় মোট লেনদেন হয়েছে ৩০৬ কোটি টাকার।
বুধবার দুপুর ১২টা ১৫ মিনিট পর্যন্ত লেনদেন হওয়া মোট ২০৯টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৭৪টি প্রতিষ্ঠানের, কমেছে ৩৪টি প্রতিষ্ঠানের এবং অপরিবর্তিত রয়েছে একটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
আজ শেয়ারবাজারে আলোচিত সময়ে লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠানের শেয়ারের সর্বশেষ বিক্রীত মূল্য —বেক্সিমকো লিমিটেড ৩৮২ টাকা, বেক্সিমকো টেক্সটাইল ৯৯ টাকা, এবি ব্যাংক লিমিটেড ৩৬৪ টাকা চার পয়সা, ডেসকো এক হাজার ৬২৬ টাকা, সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড ৪৬৩ টাকা, এনসিসি ব্যাংক লিমিটেড ৬২৬ টাকা পাঁচ পয়সা, প্রাইম ফিন্যান্স লিমিটেড দুই হাজার ৪৮৫ টাকা, শাহজালাল ব্যাংক লিমিটেড ৩৮৪ টাকা পাঁচ পয়সা এবং নাভানা সিএনজি ২৫৮ টাকা।
এদিকে মিরাকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অন্যতম পৃষ্ঠপোষক ও পরিচালক মির্জা মুস্তাফিজুর রহমান এই প্রতিষ্ঠানটির নয় লাখ ৯৩ হাজার ৪৩৭টি শেয়ার বর্তমান বাজারদরে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
অন্যদিকে মেঘনা কনডেন্সড মিল্ক লিমিটেড ও ইস্টার্ন লুব্রিকেন্টস লিমিটেডের ডি-ম্যাট প্রসেসিং ৩১ মার্চ অনুষ্ঠিত হবে। এই দুটি প্রতিষ্ঠান ২৫ মার্চ স্পট মার্কেটে লেনদেন করবে। এ ছাড়া ২৮-৩০ মার্চ ডি-ম্যাটের কারণে লেনদেন বন্ধ থাকবে।
বাজার পরিস্থিতি প্রসঙ্গে ইনভেস্টমেন্ট প্রমোশন সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাক আহমেদ সাদেক বলেন, যেসব শেয়ারের দাম বেড়েছিল তার বেশির ভাগেরই লাভ বিনিয়োগকারীরা মূল্য সংশোধন এবং শেয়ার থেকে তুলে নিয়েছেন।

0 comments:
Post a Comment