ঢাকা নিউজ 24 ডট কম, ঢাকা( ২ মার্চ ২০১০)
একদিন পর আবার শেয়ার লেনদেন উর্ধ্বগতি ঢাকা স্টক এক্সচেঞ্জে। আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে ৮৫৩ কোটি ২২ লক্ষ ৭৪ হাজার ১ শত ৩২ টাকার ২৪০ টি কোম্পানীর ৩ কোটি ১৭ লক্ষ ১২ হাজার ৫ শত ৮৮ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়। যা আগের দিনের চেয়ে ৬৭ কোটি ১০ লক্ষ টাকা বেশি।
ঢাকা স্টক এক্সচেঞ্জে সাধারণ মূল্য সূচক আগের দিনের চেয়ে ২০.৬১ পয়েন্ট থেকে বেড়ে ৫৫৮৮.০১ পয়েন্টে দাঁড়িয়েছে।
একই সাথে ডিএসই- ২০ মূল্য সূচক গতকালের চেয়ে ১৫.৩৮ পয়েন্ট বেড়ে ২৯৮২.৪৫ পয়েন্টে দাঁড়ায়। আজ লেনদেনকৃত ২৪০ টি কোম্পানীর মধ্যে দাম বেড়েছে ১১০ টির কমেছে ১২৮ টির কমেছে এবং অপরিবর্তিত রয়েছে ২ টি কোম্পানীর শেয়ার।
দর বৃদ্ধিতে আজকের প্রধান ১০টি কোম্পানী হলো- আইসিবি এমপ্লয়ী ১ম মিউ: ফান্ড, অলিম্পিক, ডিবিএইচ ১ম মিউ: ফান্ড, আইসিবি, ঢাকা ব্যাংক, অ্যাম্বী ফার্মা, ট্রাষ্ট ব্যাংক ১ম মিউ: ফান্ড, আইসিবি ১ম এনআরবি, প্রাইম ১ম আইসিবিএ ও আইসিবি এএমসিএল ১ম মিউ: ফান্ড।
অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানী হলো- সিএমসি কামাল, আলফা টোব্যাকো, ইস্টার্ন হাউজিং, লিব্রা ইনফিউশন, ফাইন ফুডস্, প্রাইম ইন্সুরেন্স, উত্তরা ফিন্যান্স, এশিয়া প্যাসেফিক ইন্সুরেন্স, প্রাইম ফিন্যান্স ও কন্টিনেন্টাল ইন্সুরেন্স।
লেনদেনের ভিত্তিতে প্রধান ১০টি কোম্পানী হলো- লঙ্কাবাংলা ফিন্যান্স, বেক্সিমকো, বেক্সটেক্স, এবি ব্যাংক, গ্রামীন ফোন, সাউথইষ্ট ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, সামিট পাওয়ার, ইউনিয়ন ক্যাপিটাল ও নাভানা সিএনজি।
আজকের মোট বাজার মূলধন: ২২৭৪,৮১,৮৩,৩৫,৭৯৮.০০ টাকা।

0 comments:
Post a Comment